ভুল নাম্বারে শুরু হয়েছিল কথা।
“Sorry, wrong number”—এই লাইনেই শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু হয়নি।
প্রতিদিন “ভুল নাম্বার”টাই ঠিক হয়ে গেল।
সকাল শুরু হতো একটা Good morning দিয়ে,
রাত শেষ হতো “ঘুমাও, দেরি করো না” দিয়ে।
কেউ কাউকে দেখেনি।
তবু দু’জনই জানত—
এই কথাগুলো আর সাধারণ নেই।
একদিন সে লিখল,
“আমরা যদি একদিন না কথা বলি?”
উত্তর আসেনি।
তারপর আর কোনোদিনই আসেনি।
আজও ফোনে একটা নাম সেভ করা—
“ভুল নাম্বার”
সবচেয়ে অদ্ভুত ব্যাপার জানো?
জীবনের সবচেয়ে ঠিক মানুষটাকেই
সে পেয়েছিল…
ভুল নাম্বারে।
