No title

 





তুমি থাকলে ভয় কম লাগে

আমি আগে ভয় পেতাম।
ভবিষ্যৎ, ব্যর্থতা, মানুষ—সবকিছুকেই।
বিশেষ করে কাউকে কাছে আনার ভয়টা।

তারপর সে এল।

সে আমাকে আশ্বাস দেয়নি।
বলিনি, “সব ঠিক হয়ে যাবে।”
সে শুধু বলেছিল,
“ভয় পেলে আমাকে বলো।”

এই লাইনটা
সব বড় প্রতিশ্রুতির চেয়ে শক্ত ছিল।

আমাদের দেখা হতো কম।
কথা হতো মাঝেমধ্যে।
কিন্তু যখনই হতো—
আমি নিজের মতো থাকতে পারতাম।

আমি ভেঙে পড়লে
সে আমাকে শক্ত হতে বলেনি।
বলত,
“আজ দুর্বল থাকাই ঠিক।”

এই কথাটা শুনে
আমি প্রথমবার নিজেকে ক্ষমা করতে শিখেছিলাম।

Post a Comment

Previous Post Next Post