No title




রাত সাড়ে এগারোটা।
ফোনে একটা মেসেজ এল—

“আজ অনেক চেষ্টা করেও হাসতে পারিনি।”

নাম্বারটা অচেনা।
তবু ইমরান রিপ্লাই দিল,
“ভুল নাম্বার। কিন্তু চাইলে কারণটা লিখতে পারো।”

দশ মিনিট পরে উত্তর এল।

“ভুল মানুষ হলে তুমি রিপ্লাই দিতে না।”

সেই রাতে আর কাজ হলো না।
অচেনা দু’জন মানুষ কথা বলল—কাজ না পাওয়া, পরিবারের চাপ, নিজেকে ব্যর্থ মনে হওয়ার গল্প। প্রেমের কথা একবারও আসেনি।

পরদিন সকালে ইমরান আরেকটা মেসেজ পেল।
“তুমি কি আসলেই আমার জন্য সময় নষ্ট করছ?”


Post a Comment

Previous Post Next Post